রুপচান্দা ফিশ ফ্রাই উইথ সতে ভেজিটেবলস

Tasnuva lslam Tithi @Tasnuva28
রুপচান্দা ফিশ ফ্রাই উইথ সতে ভেজিটেবলস
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রুপচান্দা মাছ গুলো কে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিবো। এবং মাছ গুলো কে ম্যারিনেট করে নিবো। সেজন্য মাছের মধ্যে সব রকমের বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে লাগিয়ে ১ঘন্টা ফ্রীজে রেখে দিবো।
- 2
এবারে সবজি গুলো সতে করে নিবো সেজন্য সবজি গুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং হাঁড়িতে বাটার গলিয়ে পেঁয়াজ, রসুন ও আদা কুচি হালকা ভেজে তাতে পেঁয়াজের কোয়া ও সবজি গুলো দিয়ে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে সবজি গুলো সতে করে নিবো।
- 3
এবারে ১ঘন্টা মেরিনেশনের পর মাছ গুলো কে নামিয়ে তেলে ভেজে নিবো মচমচে করে এবং সতে করে রাখা ভেজিটেবলস্ এর সাথে মাছ পরিবেশন করার পাত্রে সাজিয়ে নিবো।
- 4
সবশেষে, গরম গরম পরিবেশন করবো রুপচান্দা ফিশ ফ্রাই উইথ সতে ভেজিটেবলস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14394385











মন্তব্যগুলি (4)
Nice presentation👍👍
Amio kichu notun recipe try korechi parley dekho ar bhalo lagle reaction ar comments dio🌷