ক্ষুদের বৌয়া ভাত

#রান্না
বাংলাদেশের গ্ৰাম অঞ্চলের বহুল প্রচলিত খাবার হলো ক্ষুদের বৌয়া ভাত।শীতের দিনেই বেশি খাওয়া হয়।এটি সাধারণত ভাতে চাল ঝেড়ে যে গুঁড়া গুঁড়া চাল পাওয়া যায় সেগুলো দিয়ে ই রান্না করা হয়। খুব ঝাল ঝাল হবে এই বৌয়া ভাত।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ক্ষুদের চাল গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে তেজপাতা ও শুকনো মরিচ ফোরন দিবো।একটু ভেজে পেঁয়াজ কুচি, রসুন কুচি,আদা কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিবো।এবারে ক্ষূদের চালটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে ৩কাপ পানি দিয়ে স্বাদমতো লবণ দিয়ে মৃদু আঁচে রান্না করবো যতক্ষণ ক্ষুদের ভাত ঝরঝরে না হয়। কমপক্ষে ১৫ মিনিট সময় লাগবে।
- 3
এবারে ১৫ মিনিট পর ঢাকনা তুলে কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে নিবো
- 4
সবশেষে গরম গরম ক্ষুদের বৌয়া ভাত ভর্তা বা ইলিশ মাছ ভাজা ও ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনা মরিচ দিয়ে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)
👍👍
Beautiful presentation
Amio kichu notun recipe try korechi parle dekho bhalo lagle comment ar onusoron dio🌷🌷