ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল(Phoolkopi aloo diye katla macher jhol recipe in Bengali)

ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল(Phoolkopi aloo diye katla macher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।আলু খোসা ছাড়িয়ে লম্বা চার টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে।ফুলকপি টুকরো করে ধুয়ে নিতে হবে।একটা বাটিতে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,শুকনোলঙ্কা গুঁড়ো,হলুদ একসাথে নিয়ে ১/২ কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।টমেটো বেটে নিতে হবে
- 2
কড়াইতে তেল গরম করে মাছ ভেজে তুলে নিতে হবে।এরপর মাছ ভাজার তেলেই ফুলকপি ভেজে তুলে নিয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিতে হবে
- 3
আলু ভাজা হয়ে গেলে টমেটো বাঁটা দিয়ে নেড়ে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে মশলার পেস্ট,ভেজে রাখা ফুলকপি ও স্বাদ মতো নুন দিতে হবে
- 4
এরপর সমস্তটা নেড়ে মশলাটা আলু কপির সাথে মিশিয়ে নিয়ে ওপরে চেরা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে।মশলা ভালো ভাবে কষানো হয়ে তেল ছাড়লে ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে-পাল্টে মশলা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে
- 5
এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।ঝোল ফুটে আলু,কপি সেদ্ধ হয়ে এলে ওপরে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল
- 6
এরপর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (2)