মটন বিরিয়ানি(mutton biryani recipe in Bengali)

আমার হাতে বানানো মটন বিরিয়ানি। খুব সুন্দর সুস্বাদু।
মটন বিরিয়ানি(mutton biryani recipe in Bengali)
আমার হাতে বানানো মটন বিরিয়ানি। খুব সুন্দর সুস্বাদু।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে মাংস ভালো করে ধুয়ে নিয়ে টক দই,আদা রসুন বাটা,সামান্য তেল,স্বাদ অনুযায়ী নুন,হলুদ,সমস্ত মসলা দিয়ে ভাল করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম।
- 2
আরেকটি পাত্রে আলু ও ডিম সেদ্ধ করে নিয়ে ভেজে রেখে দিলাম।
- 3
আরেকটি পাত্রে বিরিয়ানির চাল সেদ্ধ করে তৈরি করে রাখলাম।
- 4
পরিমান মত তেল দিলাম কড়াইতে পিয়াজ গুলো বাদামি রং করে ভেজে রাখলাম। এবার ওই তেলে মাখিয়ে রাখা মাংস গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।
- 5
এবার একটি ছোট বাটিতে দুধ,কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ও কেশর দিয়ে একটা মিশ্রন তৈরী করে রাখলাম। এবার আরেকটি কড়াইতে এক ধাপ সিদ্ধ করে রাখা বিরিয়ানির ভাত আরেক ধাপ মাংস,ডিম,আলু,দিয়ে তার উপরে এই মিশ্রণটি, বাদামি করে ভেজে রাখা পেঁয়াজগুলো ও বিরিয়ানি মসলা ছড়িয়ে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম।
- 6
এবার দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম বিরিয়ানি তৈরি হয়ে গেছে ও পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)