এগ লেয়ারস্ চকো ড্যানিশ

#ঝটপট
ঝটপট আনকমন কোন বিকেলের নাস্তায় তৈরি করে ফেলতে পারেন এই রেসিপি। সম্পূর্ণ আমার নিজের রেসিপি।বাচ্চারা ডিম খেতে চায়না, কিন্তু চকোলেট খুব ভালোবাসে।তাই ডিম আর চকোলেটের কম্বিনেশনে আমি এই রেসিপি টি তৈরি করেছি। আশাকরি সবার ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২টা ডিম ভালো করে ফেটিয়ে নিবো। সামান্য আইসিং সুগার দিয়ে মিশিয়ে নিবো।
- 2
এবারে শুকনো উপকরণ গুলো ময়দা, কোকো পাউডার, আইসিং সুগার একসাথে মিশিয়ে চেলে নিবো
- 3
চেলে নেয়া শুকনা উপকরণ গুলোর সাথে নরমাল টেম্পারেচারের লিকুইড দুধ অল্প অল্প করে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিবো।
- 4
এবারে একটি ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে তাতে ফেটানো ডিমের মিশ্রণ টি প্রয়ানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প আঁচে একটি মোটা রুটির মতো বানিয়ে নিবো, পাটিসাপটা পিঠা যেমনটা হয় ঠিক তেমন।
- 5
এবারে হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিতার মতো কেটে নিবো।
- 6
এবারে চকোলেটের মিশ্রণ টি ও ঠিক একই ভাবে পরিমানে পরিমাণ মতো সয়াবিন তেল ব্রাশ করে পাটিসাপটার মতো তৈরি করে নিবো। এবং ঠান্ডা করে লম্বা লম্বা ফিতা কেটে নিবো।
- 7
সবশেষে দুই রকমের ফিতা গুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচিয়ে ড্যানিশেরমতো বানিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)