করাইশুঁটির কচুরি(koraishutir kochuri recipe in Bengali)

Shabnam Chattopadhyay @shabnamchattopadhyay
#১লাফেব্রুয়ারি
শীতের সবজির মধ্যে করাইশুঁটি অন্যতম। আর করাইশুঁটি দিয়ে তৈরি করাইশুঁটির কচুরি একটি অতি পরিচিত ও মুখরোচক রেসিপি।
করাইশুঁটির কচুরি(koraishutir kochuri recipe in Bengali)
#১লাফেব্রুয়ারি
শীতের সবজির মধ্যে করাইশুঁটি অন্যতম। আর করাইশুঁটি দিয়ে তৈরি করাইশুঁটির কচুরি একটি অতি পরিচিত ও মুখরোচক রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 2 টেবিল চামচ সাদা তেল ও পরিমান মতো জল দিয়ে ময়দা মেখে নিয়েছি।
- 2
মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি
- 3
সেদ্ধ মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি
- 4
করাই এ 2 টেবিল চামচ তেলে জিরে শুকনো লঙ্কা ফোরণ দিয়ে তাতে আদাবাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে লঙ্কা দিয়ে বেটে রাখা মটরশুঁটি দিয়ে দিয়েছি।
- 5
স্বাদমতো নুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে পুর বানিয়ে নামিয়ে নিয়েছি
- 6
এবার ময়দার ডো থেকে লেচি কেটে তাতে করাইশুঁটির পুর ভোরে বেলে নিয়েছি।
- 7
করাই এ বাকি তেলে বেলে রাখা কচুড়িগুলো ভেজে তুলে নিয়েছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14438731

মন্তব্যগুলি (2)