পিটা ব্রেড

#রান্না পিটা ব্রেড বা পিটা রুটি যেকোনো ধরনের মাংস বা সালাদের সাথে মানানসই এবং অসাধারণ স্বাদের।
পিটা ব্রেড
#রান্না পিটা ব্রেড বা পিটা রুটি যেকোনো ধরনের মাংস বা সালাদের সাথে মানানসই এবং অসাধারণ স্বাদের।
রান্নার নির্দেশ
- 1
কুসুম গরম পানিতে চিনি ও ইস্ট গুলিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- 2
অপরদিকে একটি বড় বাটিতে ময়দা, আটা, তেল ও লবন মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে অল্প অল্প করে ফুলে ওঠা ইস্ট মিশ্রন দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে অন্তত ১৫ মিনিট যতক্ষণ না একটি সফ্ট ও ইলাস্টিক ডো তৈরি হয়।
- 3
ডো টি তে হালকা তেল মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন দ্বিগুণ হয়ে ফুলে ওঠা পর্যন্ত। এরপর লম্বা ভাবে আকৃতি দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে হবে এবং আবারো এগুলোকে ঢেকে রাখতে হবে যেনো ড্রাই না হয়ে যায়। প্রতিটি অংশ দিয়ে একটু মোটা করে রুটি বেলে রেস্টে রাখতে হবে ১০ মিনিট।
- 4
এবারে গরম তাওয়ায় সেকে নিতে হবে।
- 5
এই অসাধারণ স্বাদের পিটা ব্রেড এমনকি এমনিতেই খেতে ভালো লাগে। পরিবেশন করতে পারেন ভুনা মাংস, তন্দুরি মাংস বা যেকোন পছন্দের সালাদের সাথে। অথবা রোল করে কিংবা পিটা পকেট বানিয়েও দারুণ লাগে।
- 6
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি