ধাবার স্টাইলে তরকা (dhabar style e tarka recipe in Bengali)

Rumki Mondal @cook_28194610
ধাবার স্টাইলে তারকার করতে হলে ডালডা দিয়ে মশলা টা কষতে হবে ।তাতে স্বাদটা খুব ভালো হয়।
ধাবার স্টাইলে তরকা (dhabar style e tarka recipe in Bengali)
ধাবার স্টাইলে তারকার করতে হলে ডালডা দিয়ে মশলা টা কষতে হবে ।তাতে স্বাদটা খুব ভালো হয়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তারকার ডাল টা ভালো করে ধুয়ে কুকারে প্রায় ৭-৮সিটি ফেলে সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধটা কিন্তু খুব ভালো ভাবে হতে হবে
- 2
তার পর সব উপকরণ গুলি কুচি করে কেটে নিতে হবে
- 3
এরপর প্যনে ডালডা দিতে হবে ডালডা গলে গেলে প্রথমে রসুন ও আদা কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে।তারপর পিয়াজ কুচি গুলি দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
- 4
তারপর টমেটো কুচি ও কাচাঁ লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষে নিতে হবে।
- 5
এরপর তারকার ডাল টা দিয়ে ৫ মিনিট ফুটতে দিতে হবে এবং নামাবার আগে কাসুরি মেথি ও ডালডা দিয়ে নামিয়ে নিতে হবে।আপনার ধাবার স্টাইলে তারকা তৈরী।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14474965











মন্তব্যগুলি (7)