চিকেন পাটিয়ালা (chicken patiala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংসের টুকরোগুলো আদা ও রসুন বাটা, লাল লঙ্কাগুড়ো, হলুদ গুড়ো ও গোলমরিচ গুড়ো দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 2
একটি কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা ও রসুন কুচি দিয়ে ১ মিনিট নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে হলুদগুড়ো, ধনেগুড়ো, লাললঙ্কাগুড়ো ও টমেটো কুচি দিয়ে অল্প জল ছিটিয়ে তেল ছাড়া অব্দি কষাতে হবে।
- 3
মশলা অর্ধেক তুলে রেখে মাংসের টুকরোগুলো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৫ মিনিট হাই ফ্লেমে নেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাতে হবে।
- 4
১ কাপ মেথি শাক আগের থেকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
- 5
আরেকটি কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে আদা ও রসুন কুচি ২ মিনিট ভেজে মেথি শাক দিয়ে নাড়তে হবে।
- 6
এরপর ডুমো করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট ভেজে জিরা, ধনে, লঙ্কা ও হলুদগুড়ো দিয়ে ১ মিনিট নেড়ে আলাদা করে রাখা মশলা ও কাজুবাদাম বাটা দিয়ে ৫ মিনিট কষাতে হবে।
- 7
অন্যদিকে মাংস সিদ্ধ হয়ে এলে কষানো কাজুবাদামের মিশ্রনটি দিয়ে জুলিয়ান করে কাটা আদা, কাঁচা লঙ্কা কুচি, কসোরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট কষিয়ে ফ্রেশ ক্রীম দিয়ে নেড়ে নামিয়ে যেকোনো পরোটার সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি