ভেজিটেবল ম্যাগি স্যুপ (Vegetable maggi soup recipe in Bengali)

Poulami Sen @cook_18123741
ভেজিটেবল ম্যাগি স্যুপ (Vegetable maggi soup recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে মাখন ও সাদাতেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 2
রসুন হালকা ভাজা হলে তাতে পেঁয়াজ কুচি ও সমস্ত সবজি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে।
- 3
তারপর তাতে হলুদ গুঁড়ো,ম্যাগিমশলা ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, সবটা ভালো করে মেশানো হলে তাতে জল ঢেলে দিতে হবে এবং সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে।
- 4
সবজি ভালোমতো সেদ্ধ হয়ে গেলে তাতে ম্যাগি দিয়ে ভালো করে নাড়তে হবে একদম কম আঁচে তিন থেকে চার মিনিট।
- 5
চার মিনিট পর টমেটো সস দিয়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বড় বাটিতে নামিয়ে নিতে হবে এবং ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14497819













মন্তব্যগুলি