পুরভরা গার্লিক ব্রেড (stuffed garlic bread recipe in Bengali)

Dipali Bhattacharjee @cook_16234326
পুরভরা গার্লিক ব্রেড (stuffed garlic bread recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মটরশুঁটি গুঁড়ো ভাজা মশলা দিয়ে তেলে নাড়িয়ে নিলাম।
- 2
পাউরুটি দই এ ভিজিয়ে রাখলাম।
- 3
ময়দা দই মেশানো পাউরুটি দুধ বেকিং পাউডার ও বেকিং সোডা 1/2 টেবিল চামচ নুন মিশিয়ে মেখে নিলাম
- 4
1/2 ঘন্টা ঢেকে রাখলাম
- 5
কড়াইতে তেল দিয়ে তাতে মাখন আর রসুন মিশিয়ে নিলাম।
- 6
এই তেল রসুনে লঙ্কাগুঁড়ো গরমমশলা গুঁড়ো সামান্য নুন মিশিয়ে নিলাম।
- 7
ডো থেকে 2 টা লেচি কেটে বেলে নিলাম
- 8
এবার এতে পুরের জন্য রাখা উপকরণ থেকে 1 চামচ করে প্রতিটি উপকরণ দিলাম।
- 9
এবার বেলা রুটি টি অর্ধচন্দ্রাকারে ভাঁজ করে নিলাম।
- 10
1/2 ইঞ্চি ছাড়া পরোটার গায়ে দাগ কেটে দিলাম।
- 11
তাতে তেল রসুন ব্রাশ করলাম
- 12
একটা এলমুনিয়াম পাত্রে তেল ব্রাশ করে 5 মিনিট পাত্রটি গরম করে তাতে ব্রেড দিয়ে ওভেনে 180 ডিগ্রির তাপমাত্রায় 20-22 মিনিট রাখলাম
- 13
মাঝে আর একবার রসুন তেল ব্রাশ করে নিলাম
- 14
হয়ে গেলে পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14516002














মন্তব্যগুলি (2)