এগ রোল (egg roll recipe in Bengali)

এগ রোল (egg roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি ময়দা মেখে নেবো, ময়দায় ২ চামচ তেল ও ১ চামচ নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে ঠেসে মেখে নেবো,১ চামচ তেল ময়দার ডো তে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো।
- 2
এবার ২টো আলু সেদ্ধ করে নেবো।গাজর,ক্যাপসিকাম,শসা, পেয়াঁজ,লঙ্কা কুচি করে নেবো।এবার সেদ্ধ আলু মেখে নেবো,আলুর মধ্যে নুন,লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লেবুর রস ও ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নেবো।
- 3
এবার ময়দার ডো থেকে ৪ টে বড় লেচি কেটে নেবো।বড়ো বড়ো করে রুটির আকারে বেলে নেবো।
- 4
এবার তাওয়ায় রুটি গুলো একটা একটা করে সেখে নেবো
- 5
এবার একটি বাটিতে ডিম ভেঙ্গে নুন, লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে নেবো। প্যানে তেল ছড়িয়ে একটা রুটি দিয়ে দূপাশ ভেজে তুলে নেবো, এবার আরও একটু তেল দিয়ে ডিম ভেজে ভাজা রুটি ওর ওপর দিয়ে চেপে আরও একটু ভেজে তুলে নূবো।এভাবে সবকটি করে নেবো।
- 6
এবার একটি প্লেটে রেখে প্রথমে আলু মাখা দিয়ে,পেয়াজ,শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে,চিলি সস,টমেটো সস দিয়ে রোল করে ভেতর দিকে কাগজ দিয়ে মুড়ে পেয়াঁজ কুচি ও টমেটো সস দিয়ে পরিবেশন করবো
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (21)