লাচ্চা পরোটা
# ফাল্গুন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা 1 টেবিল চামচ তেল ও সাদ মতো লবণ, চিনি দিয়ে ময়দা টা সুকনা মেখে নিব, হাতে ময়দা নিয়ে মুঠ করে দেখবো যদি মুঠ করা যায় তা হলে বুঝবো আমার ময়দা টা রেডি।
- 2
তারপর নরমাল পানি দিয়ে একটা নরম ডো তৈরি করবো। তারপর 1 ঘন্টা ঢেকে রাখবো।
- 3
1 ঘন্টা পর ময়দার খামির টা ভালো ভাবে মথে নিব, এখন 1/4 তেল 2 টেবিল চামচ করনফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিব।
- 4
এখন পাতলা রুটি বেলে ভিতরে 1 চামচ করনফ্লাওয়ারের মিশ্রণ টা রুটির মধ্যে মেখে নিব, তারপর একটা ছুড়ি দিয়ে বা পিজ্জা কাটার দিয়ে পুরো রুটিটা লম্বা করে একে নিব।
- 5
এখন রুটি টাকে পাটির মতো পেচিয়ে মুড়িয়ে গোল করে নিব, তারপর হাতে চেপে গোল পরোটা বানিয়ে নিব। খামির টা বেশ নরম থাকবে তাই বেলার প্রয়োজন নাই।
- 6
হাতে চেপে লাচ্চা পরোটা গুলি বানিয়ে এপিঠ ওপিঠ সেকে তেলে ভেজে নিব, প্রতিটি স্তরে লেয়ার পরা এই লাচ্চা পরোটা খেতে অসাধারণ সকালের নাস্তায় মিক্সড ভেজিটেবলের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (4)