লাউ শোলের ঝোল(Lau sholer jhol recipe in Bengali)

Tasnuva lslam Tithi @Tasnuva28
লাউ শোলের ঝোল(Lau sholer jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ পছন্দ মতো টুকরো করে নিবো এবং ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে সামান্য পানি দিয়ে তাতে সব রকমের মসলা দিয়ে মসলা কষিয়ে নিবো এবং ষোল মাছের টুকরা গুলো দিয়ে কষিয়ে নিবো ভালো করে।এবারৈ মাছ কষানো হয়ে গেলে মাছ গুলো আলাদা পাত্রে তুলে রেখে লাউ এর পিস গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিবো,লাউ থেকে মে পানি উঠবে তাতেই লাউ অনেক টা নরম হয়ে যাবে।
- 3
এবারে প্রয়োজন মতো পানি দিয়ে কষানো মাছ গুলো লাউ এর উপর বিছিয়ে দিয়ে কাঁচামরিচ ফালি গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিবো যতক্ষণ লাউ নরম না হয়ে যায়।
- 4
সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের লাউ শোলের ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14521435







মন্তব্যগুলি