রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছটা ভালো ভাবে পরিস্কার করে ধুয়ে নিব,তারপর মাছের গায়ের পানিটা একটি কিচেন টিস্যু দিয়ে মুছে নিব।
- 2
এখন মাছের গায়ে একে নিব, তারপর রসুন বাটা, হলুদের গুড়ো, মরিচের গুঁড়ো, জিরাগুঁড়া, ধনিয়াগুড়া, টমেটো কেচাপ, সয়াসস,গোল মরিচের গুঁড়ো, লেবুর রস, সাদ বুঝে লবন সব উপকরণ মাছের গায়ে এপিঠ ওপিঠ করে ভালে ভাবে মশলাটা মাখিয়ে মেরিনেট করে রাখবো 5 ঘন্টা। এতে করে মাছের গায়ে মশলাটা ঢুকবে ভালো করে।
- 3
5 ঘন্টা পর চুলায় একটি পেন বসিয়ে তেল দিব 3 টেবিল চামচ তেল টা গরম হলে একটি করে মাছ ভেজে নিব।
- 4
যখন লাল হয়ে আসবে তখন মাছের নিচে পড়ে থাকা মশলা একটি ব্রাশের সাহায্যে মাছের গায়ে লাগিয়ে দিব।
- 5
এই ভাবে আরও 6/7 মিনিট ভেজে নিব যখন পুরা, পুরা ভাব আসবে তখন নামিয়ে নিব, হয়ে গেল আমার গ্যাসের চুলায় তেলাপিয়া মাছের বারবিকিউ। তারপর সাজিয়ে পরিবেশন করবো।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14525784













মন্তব্যগুলি (6)