প্রণ পপকর্ন (prawn popcorn recipe in Bengali)

#প্রণ
প্রন দিয়ে আমি বানিয়েছি পপকর্ন এটি খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও সুস্বাদু আপনারা একবার এটি বানিয়ে দেখতে পারেন
প্রণ পপকর্ন (prawn popcorn recipe in Bengali)
#প্রণ
প্রন দিয়ে আমি বানিয়েছি পপকর্ন এটি খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও সুস্বাদু আপনারা একবার এটি বানিয়ে দেখতে পারেন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি চিংড়ি মাছ গুলোকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাথা বাদ দিয়ে নিয়েছি আর বড় মাপের চিংড়ি গুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি।
- 2
এবার চিংড়ি মাছের মধ্যে লেবুর রস লবণ হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি।
- 3
একটা পাত্রে ময়দা লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি।
- 4
ব্রেডক্রাম এর সাথে চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি।
- 5
10 মিনিট পরে একটা করে চিংড়ি মাছ নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেডক্রাম দিয়ে একটি একটি করে পপকর্ন বানিয়ে নিয়েছি।
- 6
একটি কড়াইতে তেল গরম করে নিয়ে অল্প অল্প করে পপকর্ন দিয়ে সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
- 7
পছন্দমত সহজ কাসুন্দি দিয়ে গরম গরম প্রণ পপকর্ন পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)