রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ গুলো পছন্দ মতো টুকরা করে কেটে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে সামান্য পানি দিয়ে সব রকম বাটা ও গুঁড়া মসলা ও স্বাদমতো লবণ দিয়ে মসলা কষিয়ে নিবো এবং ষোল মাছের টুকরা গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাছ কষিয়ে নিবো মিডিয়াম আঁচে।
- 3
এবারে মাছ কষে গেলে মাছ গুলো তুলে রেখে লাউ গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিবো ৫/৬ মিনিট।এবারে পরিমাণ মতো পানি দিয়ে কষানো মাছ গুলো ও কাঁচামরিচ ফালি গুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো ১৫ মিনিট।১৫ মিনিট পর ধনেপাতা কুচি ছড়িয়ে চুলায় ২/৩মিনিট রেখে নামিয়ে নিবো।
- 4
সবশেষে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবো। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14541633









মন্তব্যগুলি (5)