চিজি খান্ডবি রোল (cheesy khandvi roll recipe in Bengali)

চিজি খান্ডবি রোল (cheesy khandvi roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে বেসন, নুন, হলুদ গুড়ো আর পরিমাণমতো জল, ২-৩ চা চামচ রিফাইনড সানফ্লাওয়ার তেল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে যেটা খুব মোটা ও নয় আবার খুব পাতলা ও নয়।
- 2
বেসন আর জলের মিশ্রণ টার মধ্যে যেন কোন দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ওই মিশ্রণটা একটা মাইক্রো ওয়েভ পাত্রের মধ্যে ঢেলে, মাইক্রো হাই পাওয়ার লেভেলে ঢাকনা সমেত দুমিনিট মাইক্রো করতে হবে। তারপর মিশ্রণটা কে আরো একবার বের করে নিয়ে যদি মনে হয় জল মেশাতে হবে তাহলে অল্প একটু জল মিশিয়ে চামচের সাহায্যে নাড়িয়ে দিয়ে আবার দুমিনিট মাইক্রো করতে হবে। পাত্রটিকে আবার বের করে, চামচের সাহায্যে নাড়িয়ে দিয়ে আরও এক মিনিট মাইক্রো করতে হবে ।
- 3
একটা স্টিলের থালা হাতে তেল মাখিয়ে তার উপরে গরম অবস্থায় এই মিশ্রণটি ঢেলে পাতলা করে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে। এর উপরে ছড়িয়ে দিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো আর গ্রেটেড চিজ্।
- 4
এরপর ছুরির সাহায্যে লম্বা লম্বা স্ট্রাইপ কেটে নিয়ে একধার থেকে মুড়ে নিতে হবে রোল করে।
- 5
একটা হাতার মধ্যে তেল নিয়ে গরম করে তার মধ্যে সরষে আর লঙ্কা ফোঁড়ন দিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
সরষে, তেল, লঙ্কার ছকটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে । এরপর গ্রেটেড চিজ্ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলেই তৈরী হয়ে গেল চিজি খান্ডবি রোল পরিবেশনের জন্য।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (5)