এগ ভেজিটেবিল রোল (Egg vegetables roll recipe in Bengali)

এগ ভেজিটেবিল রোল (Egg vegetables roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়া বসিয়ে গ্যাসে 1চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে একটু ভেজে একে একে গাজর কুঁচি, ক্যাপ্সিকাম, বাঁধাকপি কুঁচি ও কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ফ্রাই করতে হবে.... তারপর স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো ও সোয়া সস দিয়ে একটু সাইটে করে নিয়ে নামিয়ে নিতে হবে...।
- 2
এবার তাওয়া গরম করে নিয়ে তাতে অল্প তেল দিয়ে একটা ডিম বাটিতে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ওমলেট এর মতো করে ভেজে নিয়ে, তাওয়া তে রেখে তার ওপর একটা রুটি দিয়ে এপিট ওপিট হালকা রোল এর মতো করে ভেজে নিতে হবে....
- 3
এবার সব শেষে ডিম, রুটির উপরে ভেজেটাবলেস এর পুর যেটা আগে থেকে রেডি করা ছিল, ওটা মাঝে লম্বা করে দিয়ে, পুরো রুটি টা রোল এর মতো করে গুটিয়ে নিয়ে রোল রাপ করে দিলেই রোল রেডি.... চাইলে রোল এর ভিতরে কাঁচা পেঁয়াজ কুঁচি, লঙ্কা কুঁচি, টোম্যাটো কেচাপ, চিলি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে....
Made this recipe? Share a Cooksnap!
Let Sudha Chakraborty know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি