রোল সিঙ্গারা (roll singara recipe in Bengali)

রোল সিঙ্গারা (roll singara recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দায় নুন,কালোজিরে,ঘি দিয়ে ভালকরে মিশিয়ে নিতে হবে,তাতে পরিমানমত জল দিয়ে মেখে ডো বানিয়ে 15মিনিট চাপা দিয়ে রাখতে হবে,
- 2
পুর বানাতে প্রথমে কড়ায় 1টেবিলচামচ তেল গরম করে তাতে পাঁচফোড়ন,হিং,আদাবাটা,তেজপাতা দিয়ে তাতে আলুর টুকরো,নুন দিয়ে নেড়ে নিতে হবে,
- 3
আলু নরম হলে তাতে বাদাম,টোস্টেড জিরেগুঁড়ো,চিলিফ্লেক্স,গরমমশলাগুঁড়ো,চিনি,ধনেপাতাকুচি দিয়ে নেড়ে শুকনো করে নামিয়ে নিতে হবে.
- 4
এবার ময়দার ডো থেকে মাঝারী লেচি কেটে তা একটু পাতলা করে বড় রুটির আকারে বেলে ছুরি দিয়ে আয়তাকারে কেটে তা থেকে আবার লম্বালম্বীভাবে চওড়া ফিতেরমত কেটে নিতে হবে,
- 5
প্রতিটা অংশের একধারে পুর 1চামচ মত রেখে রোল মুড়ে নিয়ে কয়েকটা রোল বানিয়ে নিতে হবে,
- 6
কড়ায় তেল গরম করে তাতে রোল গুলো দিয়ে মাঝারী আঁচে ভেজে তুলে নিতে হবে,.হয়ে যাবে রোল সামোসা বা রোল সিঙাড়া
- 7
পরিবেশন পাত্রে স্যালাড দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি