কড়াইশুঁটির কচুরি(karaishutir kochuri recipe in Bengali)

Jesmin Khatun @cook_27767383
#১লাফেব্রুয়ারি
কড়াইশুঁটির কচুরি(karaishutir kochuri recipe in Bengali)
#১লাফেব্রুয়ারি
রান্নার নির্দেশ
- 1
ময়দায় তেল ও লবণ দিয়ে ভালোকরে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ।তেল মাখিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
পুর এর জন্য,কড়াইশুঁটি, কাঁচা লংকা, চিনি, জিরা গুঁড়ো, লবণ ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে।
- 3
কড়াইতে 1 চামচ ঘি দিয়ে গরম হলে পিঁয়াজকুচি দিতে হবে ।লালচে হলে এরমধ্যে তৈরি করা কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিতে হবে। সামান্য চাটমশলা দিয়ে ভালোকরে ভেজে শুকনো করে নামাতে হবে।
- 4
পুর ঠান্ডা হলে ময়দা থেকে লেচি কেটে নিয়ে পুর ভরে লুচি আকারে বেলে পরিমানমতো সাদাতেলে ভেজে নিলেই তৈরি গরম গরম কড়াইশুঁটির কচুরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14557948








মন্তব্যগুলি