চিকেন সিজলিং।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির ব্রেস্ট পিসের হার ছাড়িয়ে মাংস চিকন করে জুলিয়ান কাট করে নিতে হবে।এরপর মাংসগুলো একটি বোল বা পাত্রে নিতে হবে।
- 2
এরপর এতে কর্ণফ্লাওয়ার,১ টি ডিম,গোলমরিচ গুড়া,স্বাদমতো লবণ,সয়াসস ও টেস্টিং সল্ট দিয়ে মুরগির মাংস মাখিয়ে নিতে হবে।এরপর ফ্রাইপেনে তেল দিয়ে তেল গরম হলে মুরগির টুকরোগুলো বাদামি করে ভেজে তুলে রাখতে হবে।ভাজার সময় খেয়াল রাখতে হবে,মুরগির টুকরো তেলে একটা একটা করে ছাড়তে যেন একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে না যায়
- 3
এরপর রান্নার হাড়িতে তেল দিয়ে আদাকুচি ভাজতে হবে।একটু ভাজা হলে এতে গাজর ও ক্যাপসিকাম কুচি দিতে হবে। স্বাদমতো লবণ দিতে হবে।এরপর দু/তিন মিনিট ভাজা হলে এতে টমেটোসস দিয়ে নাড়তে হবে।আধা কাপ পানি দিতে হবে।
- 4
এরপর এতে ভাজা চিকেনগুলো দিয়ে নাড়তে হবে।উপরে গোলমরিচ গুড়া ছড়িয়ে দিতে হবে।এরপর একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে।এই সময় চাইলে আধা কাপ পানিতে ১ চা চামচ কর্ণফ্লাওয়ার গুলে দেয়া যায়।এতে রেষ্টুরেন্টের মতো আঠালো ভাব আসবে।
- 5
রাইসে সঙ্গে সার্ভ করুন মজাদার চিকেন সিজলিং।সার্ভ করার সময় চিকেন সিজলিং এর উপরে সাদা তিল ছড়িয়ে দিন ।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)