মিনি চিকেন সিঙ্গারা।

আমার পরিবারের সন্ধ্যার নাশতায় ভিষণ প্রিয় মিনি চিকেন সিঙ্গারা।
মিনি চিকেন সিঙ্গারা।
আমার পরিবারের সন্ধ্যার নাশতায় ভিষণ প্রিয় মিনি চিকেন সিঙ্গারা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,লবণ,তেল ও কালিজিরা মিশিয়ে নিতে হবে।তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে রুটির মতো ডো তৈরী করে নিতে হবে।
- 2
পুর তৈরির জন্যে একটি প্যানে তেল দিতে হবে।এরপর এতে পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ একটু ভাজা হয়ে আসলে এতে আদা ও রসুনবাটা দিতে হবে।এরপর এতে স্বাদমতো লবণ ও গরম মশলা গুড়া দিয়ে নাড়তে হবে।
- 3
তারপর কুচি করা চিকেন দিয়ে দিতে হবে।ভালো করে নাড়তে হবে।চিকেন একটু কষে আসলে এতে আলু সিদ্ধ দিতে হবে।এরপর আধা কাপ পানি দিয়ে ঢেকে রাখতে হবে ৫ মিনিট।এরপর ঢাকনা খুলে ধনে ও জিরাগুড়া দিয়ে নাড়তে হবে।
- 4
এরপর কাচামরিচ কুচি ও বাদাম দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।এরপর ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রুটি বেলে নিতে হবে।। এরপর রুটি অর্ধেক করে কেটে ঠোঙার মতো তৈরি করে নিতে হবে।
এরপর ঠোঙার মধ্যে চিকেনের পুর দিয়ে মুখ বন্ধ করে সিঙ্গারা তৈরি করে নিতে হবে। - 5
এরপর ফ্রাইপেনে ভাজার জন্যে ডুবো তেল দিতে হবে।সিঙ্গারা গুলো তেলে দিয়ে লালচে করে ভেজে তুলতে হবে।গরম গরম মিনি চিকেন সিঙ্গারা সার্ভ করুন টমেটো সস আর পেয়াজ,কাচামরিচের সঙ্গে।ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (7)