বেসন চিলা(Besan Chilla Recipe in Bengali)

Tasnuva lslam Tithi @Tasnuva28
বেসন চিলা(Besan Chilla Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেসন চেলে নিয়ে তার সাথে হলুদ গুঁড়া,স্বাদ মতো লবণ, বেকিং সোডা মিশিয়ে অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি মিশিয়ে নিবো।
- 2
এবারে এর সাথে পেঁয়াজ মিহি কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও পেঁয়াজ কলি কুচি ও ১টে চামচ সয়াবিন তেল একসাথে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিবো। এবং মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিবো।
- 3
এবারে ১০ মিনিট ব্যাটার রেষ্ট এ রেখে দিবো।১০ মিনিট পর একটি ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে বেসনের ব্যাটার থেকে পরিমাণ মতো দিয়ে ছড়িয়ে দিবো এবং লো আঁচে অপেক্ষা করবো।একটু যখন চারিদিক হয়ে আসবে তখনই উপরে কিছু তেল ছড়িয়ে দিবো, এবং আস্তে কর উল্টে দিবো, এবং ওপিঠ ও হয়ে গেলে নামিয়ে নিবো।
- 4
সবশেষে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের বেসন চিলা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14595477








মন্তব্যগুলি (3)