স্যান্ডউইচ কেক
কেক টা ঝাল মিষ্টি না
রান্নার নির্দেশ
- 1
পাউরুটির সাইড কেটে নিয়ে, কেকের পাত্রে বসিয়ে দিন,এরপর কেকের ভেতরের ফিলিং যেটা ডিম কুচি, সসেজ, টক দই, গোল মরিচ গুরা, মেয়নিজ, ক্রিম চিজ দিয়ে তৈরি, দিয়ে একটা লেয়ার করতে হবে
- 2
তার পর আরো কিছু পাউরুটির পিচ,লেয়ারের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, পাউরুটি গুলো কে চেপে চেপে, বসাতে হবে, এভাবে আরো একটি লেয়ার করতে হবে
- 3
আবার ও পাউরুটি গুলো কে চেপে চেপে সেট করতে হবে, এবার একটা প্লাসটিক পেপার দিয়ে মুড়ে নিতে হবে যেন ভেতরে র বাতাস বের না হয়
- 4
এরপর ফ্রিজে রেখে দিন ২ঘন্টা, বের করে, বাইরের লেয়ার যেটা, ক্রিম চিজ, টক দই, মেয়নিজ, গোল মরিচ গুরা,ডিম কুচি দিয়ে তৈরি (অবশ্যই উপকরণ গুলো দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে)কেকের উপরে লেয়ার করতে হবে
- 5
পছন্দমত ডেকোরেশন করে পরিবেশন করুন, (পানি বের হয় এমন কিছুই দেওয়া যাবে না, যেমন শশা টমেটো)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14597117








মন্তব্যগুলি