নারকেলের খাট্টা
#ফাল্গুন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে ২টে চামচ সয়াবিন তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ব্রাউন করে ভেজে নিবো।
- 2
এবারে সবজি গুলো একটি তেলে হালকা ভেজে নিবো
- 3
এবারে একটি হাঁড়িতে ভেজে নেয়া পেঁয়াজ ও রসুন কুচি ও সবজি টা দিয়ে পরিমাণ মতো পানি ও সব রকম মসলা দিয়ে চুলায় বসিয়ে দিবো, এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে সবজি সিদ্ধ করে নিবো।
- 4
সবজি সিদ্ধ হয়ে এলে এ
তেতুলের টক ও ভাতের মার দিয়ে নেড়েচেড়ে নিবো।ভাতের মার দেয়াতে খাট্টা ঘন হবে। - 5
এবারে নারকেলের দুধ দিয়ে দিবো।খাট্টায় বলক আসলে কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিবো।
- 6
সবশেষে গরম গরম পরিবেশন করবো নারকেলের খাট্টা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14558429











মন্তব্যগুলি (2)