মালটার হালুয়া

# ফাল্গুন
সবাই কে আসছে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালবাসা। 🌺🌺🌺💐💐💐
মালটার হালুয়া
# ফাল্গুন
সবাই কে আসছে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালবাসা। 🌺🌺🌺💐💐💐
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ এক সাথে সাজিয়ে নিব, তারপর মালটার জুস টা বের করে নিব 1 কাপ।
- 2
এখন জুস টার সাথে করনফ্লাওয়ার 1/2 দিয়ে একটা হ্যানড হুইক্স দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিব, যাতে দানাদার কিছু না থাকে। তারপর ছেঁকে নিব।
- 3
এখন চুলায় একটি পেন বসিয়ে পানি দেড়কাপ দিব, দিয়ে সাথে 1/2 কাপ চিনি দিয়ে নাড়তে থাকবো যখন 2 টি বলক আসলে তখন লেবুর রস টা দিব, তারপর মালটার জুস টা ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো মিডিয়াম আঁচে। তারপর 1/2 চা চামচ ফুড কালার দিয়ে দিব।
- 4
এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়, 5 মিনিট পর আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকবো, যখন সুকিয়ে পেন থেকে উঠে আসবে তখন আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিব।
- 5
আগে থেকেই একটি মোল্ডে ঘি ব্রাশ করে রাখবো, তারপর হালুয়া টা গরম অবস্থায় মোল্ডে ঢেলে দিব। তার উপরে সাদ মতো বাদাম কুচি দিয়ে দিব।
- 6
এখন হালুয়ার মোল্ডটা 1/2 ঘন্টা নরমাল ফ্রিজেরেখে ঠান্ডা করে কেটে পরিবেশন করবো ইয়াম্মি মালটার হালুয়া, এই কালার ফুল হালুয়া ছোট বড় সবাইর মন কাড়বে আশা করি।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (4)