টমেটো স্যুপ (tomato soup recipe in bengali)
#GA4 Toast week 23
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাজর, টমেটো, বিটরুট ধুয়ে টুকরো করে কেটে নিন এবং রসুন কোয়া ছিলে নিন
- 2
এবার সামান্য লবণ এবং ১/২ কাপ পানি দিয়ে টমেটো, গাজর, বিটরুট, রসুন সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ম্যাশ করে নিন
- 3
এরপর মিশ্রণটি ছেকে নিন যেন স্যুপে ভারি কোনো দানা না থাকে
- 4
এবার একটি পাত্রে মাখন গরম করে তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেকে রাখা স্যুপের মিশ্রণটি দিয়ে নাড়ুন। বলক এলে এতে ১ কাপ ফুটন্ত গরম পানি দিন
- 5
বলক এলে এতে চিনি এবং গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে নাড়ুন। এরপর কর্ণফ্লাওয়ার এর সঙ্গে ১/৪ কাপ পানি মিলিয়ে স্যুপের মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে নিন
- 6
স্যুপ ফুটে উঠলে নামিয়ে নিন। এবার পাউরুটির চারপাশ ফেলে ছোট টুকরো করে কেটে নিন। এরপর ১ টেবিল চামচ মাখনে মিক্সড হার্ব্স দিয়ে এতে পাউরুটির টুকরো গুলো দিয়ে টোস্ট করে নিন এবং ক্রুটন্স গুলো স্যুপের উপরে দিয়ে দিন। ব্যস তৈরি মজাদার টমেটো স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি