চিজী চিকেন স্পাইরাল রোল

#motherskitchen
বিকেলের নাস্তায় এই ভিন্ন দারুন স্বাদের একেবারেই নতুন এই রেসিপি টি আশাকরি জমিয়ে দিবে
চিজী চিকেন স্পাইরাল রোল
#motherskitchen
বিকেলের নাস্তায় এই ভিন্ন দারুন স্বাদের একেবারেই নতুন এই রেসিপি টি আশাকরি জমিয়ে দিবে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বোলনেস চিকেন কে ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা ও সয়াসস মাখিয়ে সামান্য তেলে ভেজে নিবো। এবং ঠান্ডা করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঝূড়া করে নিবো।এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি করে রাখবো এবং মোজেরলা চিজ কে গ্ৰেটারে গ্ৰেট করে নিবো।
- 2
এবারে ১ কাপ ময়দায়,১/২চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিয়ে ২টে চামচ সয়াবিন তেল দিয়ে ভালোকরে ময়ান দিবো এবং একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি তেল স্বাদমতো লবণ দিয়ে পানি ফুটিয়ে নিবো। এবং এই পানি ময়ান দেয়া ময়দায় একটু একটু করে মিশিয়ে একটি সফট ডো বানিয়ে নিবো।এবারে এই ডো থেকে ছোট ছোট লেচী কেটে রুটি বেলে নিবো এবং রুটির চারপাশে কেটে চারকোনা সেইপ দিবো।
- 3
এবারে এই চারকোনা রুটির একপাশে চিকেন ঝুড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি ও গ্ৰেট করা মোজেরলা চীজ পরিমাণ মতো দিয়ে রোলের মতো প্যাচিয়ে নিবো।
- 4
একি ভাবে প্রত্যেকটা রোলের মতোপ্যাচিয়ে নিবো এবং রুটির চারিদিকে কেটে নেয়া অংশ গুলো দিয়ে লম্বা চিকন ফিতা বানিয়ে রোলের উপর স্পাইরাল ডিজাইন করে নিবো।
- 5
এবারে একটি ডিমের সাথে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিবো। এবং পরিমাণ মতো ব্রেডক্রামবস্ একটি প্লেইটে নিয়ে নিবো।
- 6
এবারে স্পাইরাল রোল গুলো একে একে ডিমের মিশ্রণে চুবিয়ৈ ব্রেডক্রামবস্ এ গড়িয়ে নিবো
- 7
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে ডুবো তেলে লাল করে স্পাইরাল রোল গুলো ভেজে নিবো।
- 8
এবং এই স্পাইরাল রোল গুলো মাঝে ভেঙে দেখলে দেখবেন কেমন চিজী হয়েছে ।
- 9
সবশেষে গরম গরম এই মুখরোচক চিজী চিকেন স্পাইরাল রোল গুলো টমেটো সস এর সাথে সুন্দর করে সাজিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করবো। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (3)