লাভ কেক

#valentine
ভালবাসার মানুষের জন্য বিশেষ দিনে তৈরি করেছি লাভ কেক।আজ রেসিপি টি শেয়ার করবো। আশাকরি সবার ভালো লাগবে।
লাভ কেক
#valentine
ভালবাসার মানুষের জন্য বিশেষ দিনে তৈরি করেছি লাভ কেক।আজ রেসিপি টি শেয়ার করবো। আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কেকের ব্যাটার তৈরি করে নিবো। সেজন্য একটি বোলে ৪টা বিয়ের সাদা অংশ আলাদা করে নিবো এবং ডিমের কুসুম গুলো আলাদা করে নিবো। এবং হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিবো ভালো করে।প্রথমে ডিমের কুসুম ভালো করে বিট করে নিবো। এবং পরে ডিমের সাদা অংশ ভালোকরে বিট করে ফোম করে নিবো।
- 2
এবারে সাদা অংশের ফোমের সাথে ফেটানো ডিমের কুসুম মিশিয়ে আবারো ভালো করে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিবো।এবারে এর সাথে সয়াবিন তেল ও চিনি মিশিয়ে আবারো ভালো করে বিটার দিয়ে বিট করে নিবো। এবং শুকনো উপকরণ গুলো ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার একসাথে মিশিয়ে চেলে অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিবো। এবং সবশেষে লিকুইড ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিবো,একটি মোটামোটি ঘন কেকের ব্যাটার তৈরি করে নিবো। এবং ১০ মিনিট ব্যাটারটি এমনি রেখে দিবো সেট হতে।
- 3
এবারে একটি হার্ট সেইপের একটি কেক মোল্ডে একটি বাটার পেপার বসিয়ে কেকের ব্যাটার টা ঢেলে দিবো এবং প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে বেক করবো ৩৫ মিনিট।
- 4
এবারে ৩৫ মিনিট পর কেকটি নামিয়ে নিবো এবং ঠান্ডা হলে মোল্ড থেকে বেড় করে একটি ক্যাডবেরী চকোলেট অথবা যেকোনো মিমি চকলেট গ্ৰেটার দিয়ে গ্ৰেট করে কেকের উপরে ছড়িয়ে দিবো। এবং কিছু জেমস চকোলেট ছড়িয়ে দিবো।
- 5
সবশেষে ভ্যালেনটাইন ক্যান্ডেল লাইটে পরিবেশন করবো ভালবাসার মানুষের জন্য তৈরি লাভ কেক। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)