রেড ভেলভেট চকো ডিলাইট

ভালোবাসার মানুষের জন্য একটি গ্লাস ডেজার্ট ও তৈরি করেছি আশাকরি সবার ভালো লাগবে।
রেড ভেলভেট চকো ডিলাইট
ভালোবাসার মানুষের জন্য একটি গ্লাস ডেজার্ট ও তৈরি করেছি আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রেড ভেলভেট কেক তৈরি করে নিবো। এজন্য একটি বোলে তিনটা ডিম ফেটিয়ে সাথে চিনি ও তেল মিশিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিবো এবং আগে থেকে চেলে নেয়া শুকনা উপকরণ গুলো ময়দা বেকিং পাউডার, কোকো পাউডার, অল্প করে মিশিয়ে নিবো এবং তরল দুধ ও লাল ফুড কালার মিশিয়ে হান্ড বিটার দিয়ে বিট করে একটি ব্যাটার তৈরি করে নিবো।
- 2
এবারে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে কেক বেক করবো ৩৫-৪০ মিনিট। এবং ৪০ মিনিট পর কেক নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে কেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে গ্লাসের সেইপে গ্ৰেটারে কেক গ্ৰেট করে গ্লাসে পরিমাণ মতো নিয়ে নিবো। এবং কিছু কেক হার্ট সেইপে কেটে নিবো।
- 4
এবারে একটি ৬ টি চকোলেট বিস্কুট কে ব্লেন্ডারে ক্রাশ করে নিবো এবং এর সাথে বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিবো এবারে ক্যাডবেরী চকোলেট অথবা যেকোনো মিমি চুলায় একটি হাঁড়িতে গলিয়ে নিবো এবং চকোলেট বিস্কুটের মিশ্রণের সাথে মিশিয়ে নিবো। এবং ঠান্ডা করে রেড ভেলভেট কেকের মিশ্রণের উপর দিয়ে দিবো এবং কিছু হার্ট সেইফ রেড ভেলভেট কেক দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের রেড ভেলভেট চকো ডিলাইট।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)