রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বারবিকিউ

রেস্টুরেন্ট স্টাইলে আজ করেছি চিকেন বারবিকিউ রেসিপি টি, আশাকরি সবার ভালো লাগবে।
রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বারবিকিউ
রেস্টুরেন্ট স্টাইলে আজ করেছি চিকেন বারবিকিউ রেসিপি টি, আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন পিস গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সব গুলোতে ছূড়ি দিয়ে একটু করে চিরে দিবো। এবং সবরকমের মসলা আদা, রসুন বাটা,স্বাদ মতো লবণ,লাল মরিচের গুঁড়া, বারবিকিউ মসলা, টমেটো সস, সয়াসস, টকদই,২টে চামচ সয়াবিন তেল,৪টে চামচ সরিষার তেল দিয়ে ভালো করে চিকেন পিস গুলো মেখে নিবো।ভালোকরছ মাখা হয়ে গেলে বারবিকিউ সস দিয়ে সবশেষে ভালো করে মেখে নিবো এতে করে চিকেনের রেস্টুরেন্ট এর মতো একটা স্মোকি ফ্লেভার আসবে।এভাবে মাংস মেরিনেট হয়ে গেলে কমপক্ষে ৪ ঘন্টা ঢাকনা দি এ ফ্রীজে রেখে দিবো।
- 2
চারঘন্টা পরে ফ্রীজ থেকে চিকেন নামিয়ে আবারো ২টে চামচ সরিষার তেল দিয়ে একটু মেখে নিবো। এবং চুলায় একটি পরিমানে সামান্য সয়াবিন তেল গরম করে ৫ মিনিট করে এপিঠ ওপিঠ চিকেন গুলো ভেজে নিবো,এতে করে চিকেনের পানি টা বেড় হয়ে যাবে।
- 3
চিকেনের পানিটা বেড় হয়ে গেলে এবারে ওভেন গ্ৰিলারে চিকেন গুলো দিয়ে ২০০ ডিগ্ৰী সেলসিয়াসে চিকেন গুলো ৩০ মিনিট বেক করে নিবো।
- 4
৩০ মিনিট পর ওভেন থেকে বেড় করে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের রেস্টুরেন্ট স্বাদে ওভেনে তৈরি চিকেন বারবিকিউ। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (8)