কাতলা মাছের কাটলেট(Katla Macher Cutlet Recipe In Bengali)

Anupama Paul @cook_021992
#ফেব্রুয়ারি২
#কাতলামাছেররেসিপি
কাতলা মাছের কাটলেট(Katla Macher Cutlet Recipe In Bengali)
#ফেব্রুয়ারি২
#কাতলামাছেররেসিপি
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে মাছ হলকা করে ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে রাখতে হবে।
- 2
কড়াইতে ১ বড়ো চামচ তেল দিয়ে পিয়াজ লাল করে ভেজে ওতে আদা রসুন বাটা,কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভাজা হলে বাকি সব গুঁড়ো মশলা এবং নুন দিয়ে ভেজে কাঁটা ছাড়ানো মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে নাবিয়ে ঠাণ্ডা করে নিতে হবে
- 3
এরপর মাছ ঠাণ্ডা হলে মাছের সাথে সেদ্ধ আলু আর ২ বড়ো চামচ ব্রেডক্রাম দিয়ে ভালো করে মেখে কাটলেটের আকারে গড়ে নিতে হবে।
- 4
এরপর ময়দা,কর্ণফ্লাওয়ার,১চিমটি নুন এবং পরিমাণমতো জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।
- 5
এরপর গড়ে রাখা কাটলেট ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরী কাতলা মাছের কাটলেট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14614939




মন্তব্যগুলি (3)