মুরি ঘন্ট(Muri ghanto recipe in bengali)
#ফেব্রুয়ারি২
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের মাথা টাকে ভালো করে ধুয়ে হলুদ-নুন মাখিয়ে রেখে দিতে হবে। এরপর আলু, পিয়াজ, টমেটো ধুয়ে কেটে নিতে হবে। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। আদা ও রসুন এর পেস্ট করে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে আলু ভেজে নিয়ে তুলে রাখতে হবে। ঐ তেলেই মাছের মাথা উল্টেপাল্টে ভেজে নিতে হবে।
- 3
কড়াইতে আরো একটু তেল দিয়ে তাতে গোটা জীরে, তেজ পাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিতে হবে। এগুলো হাল্কা ভেজে তাতে পিঁয়াজ দিয়ে হাল্কা ভেজে নিতে হবে। এরপর তাতে আদা-রসুনের পেস্ট দিয়ে কষাতে হবে।
- 4
কষানো হয়ে গেলে তাতে ভাজা আলু, টমেটো দিয়ে তারমধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জীরে গুঁড়ো, লঙ্কা গুড়োঁ দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর চালের জল ঝরিয়ে চাল তারমধ্যে দিয়ে দিতে হবে।
- 5
তারপর সব ভালো করে মিশিয়ে তাতে পরিমাণ মতো জল দিতে হবে। মাঝে মাঝে নাড়াতে হবে যাতে চাল কড়াইতে লেগে না যায়। এরমধ্যে ভাজা মাছের মাথা টুকরো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল শুকিয়ে আসতে লাগলে তাতে ঘি, গরম মশলা গুড়োঁ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু খন রাখতে হবে। তারপর কড়াই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (3)