সাবুদানা পাঁপড় (sabudana papad recipe in Begali)
#GA4#week23
রান্নার নির্দেশ
- 1
১/২ কাপ সাবুদানাকে ভাল করে ধুয়ে নিয়ে ১ ১/২ কাপ মত জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে ১ ঘন্টার জন্য
- 2
এবার সাবুদানাগুলো ফুলে উঠলে হাত দিয়ে একটু টিপে দেখে নিতে হবে নরম হয়েছে কিনা
- 3
নরম হলে ১/২ চামচ নুন দিয়ে মাখিয়ে নিতে হবে
- 4
এবার আমি একটা ডেচকিতে ১লিটার জল দিয়ে নরম হতে বসিয়েছি
- 5
ততক্ষণে একটি থালায় ১ চামচ সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি
- 6
এবার যেকোনো সাইজের চুরি পরপর বসিয়ে আমি তারমধ্যে অল্প অল্প সাবুদানা দিয়ে আকার দিয়ে নিয়েছি
- 7
ডেচকির জল ফুটলে তারওপর সাবুদানার থালাটা বসিয়ে আরএকটা থালা দিয়ে চাপা দিয়ে দিতে হবে......এই ভাবে রাখতে হবে ৫ মিনিট
- 8
৫মিনিট পর থালাটি নামিয়ে আর একটি থালা আমি বসিয়েছি
- 9
গ্যাস থেকে নামানোর পর থালাটি ঠান্ডা হলে একটি খুন্তিতে তেল মাখিয়ে আস্তে আস্তে পাঁপড়গুলো তুলে প্লাসটিকের উপর রেখেছি
- 10
এরপর আমি এগুলোকে ২দিন রোদে শুকিয়েছি(পাখার হাওয়ায় শুকানো যায়)
- 11
২দিন পর পাঁপড়গুলো যখন প্লাস্টিকের মত রঙ নিয়ে নিয়েছে তখন এটি ভাজার জন্য তৈরী
- 12
একটি কড়াইয়ে আমি ১ ১/২ কাপ মত সাদা তেল নিয়েছি গরম হলে পাঁপড়গুলো একটা একটা করে ছেড়ে দুপাস ভাল করে ভেজে তুলে নিতে হবে যটা আপনি খেতে চান
- 13
শুকিয়ে রাখা পাঁপড়গুলো এবার যেদিন যেমন আপনার ইচ্ছামত ভেজে খেতে পারেন
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি