ফুলকপি আলুর ডালনা (foolkopi aloor dalna recipe in Bengali)

ফুলকপি আলুর ডালনা (foolkopi aloor dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু এবং ফুলকপি সামান্য নুন হলুদ মাখিয়ে তেলে লালচে করে ভেজে তুলে নিতে হবে
- 2
একটা বাটিতে সামান্য জল নিয়ে গরম মসলা বাদে সমস্ত গুঁড়ো মসলা মিশিয়ে নিতে হবে
- 3
কড়াইতে বাকি সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মসলা, তেজপাতা, জিরে, হিং গুঁড়ো ফোড়ন দিয়ে টমেটো কুচি এবং আদাবাটা দিয়ে ভাজতে হবে টমেটো নরম হওয়া পর্যন্ত
- 4
টমেটো নরম হয়ে গেলে জলে গুলে রাখা গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে ভালো মতো
- 5
মশলা ভাল মতো কষা হলে ভাজা আলু ফুলকপি দিয়ে আবারও মাঝারি আঁচে করতে হবে তেল ছাড়া পর্যন্ত
- 6
ফুলকপি আলু ভালোভাবে কষা হলে পরিমাণ মত উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আলো এবং ফুলকপি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত
- 7
কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিতে হবে আলু এবং ফুলকপির সেদ্ধ হয়ে এসেছে কিনা তারপর তাতে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঝোল গাঢ় হয়ে আসা পর্যন্ত ফোটাতে হবে
- 8
ঝোল কিছুটা গাঢ় হয়ে এলে গ্যাস বন্ধ করে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে হালকা ভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট তারপর নামিয়ে নিতে হবে
- 9
ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা লুচি র সাথে গরম গরম আলু ফুলকপির ডালনা পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (20)