কেশর কপি (keshar kopi recipe in Bengali)

purnasee misra @cook_22130544
কেশর কপি (keshar kopi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কপি একটু বড় বড় করে কেটে নিতে হবে।একটি পাত্র কপি গুলো নুন জলে দু মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 2
এবার সাদা তেলে কপিগুলো হালকা ভেজে নিতে হবে।এবার পেঁয়াজ আদা রসুন ও লঙ্কার পেষ্ট বানাতে হবে।
- 3
কপি ভাজার তেলে ঘি দিয়ে তাতে পেষ্ট টা ভাজতে হবে।তেল ছাড়তে শুরু হলে তাতে টক দই ফেটিয়ে দিতে হবে।নুন চিনি পোস্ত মগজ বাটা দিয়ে কষাতে হবে।কসৌরি মেথি গরম মশলা গুঁড়ো দিয়ে ভাজতে হবে মশলা থেকে তেল ছাড়লে ভাজা কপি ও কিসমিস দিয়ে এক কাপ দুধ দিয়ে একটু ঢাকা দিতে হবে।পাঁচ মিনিট পর খুলে নাড়িয়ে দিতে হবে।প্রয়োজনে একটু দুধ দিতে হবে।
- 4
কপি সেদ্ধ হলে ক্রীম দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।এবার ওপর থেকে কেশর দিয়ে একটু স্টান্ডিং টাইম দিয়ে নামিয়ে রুটি বা নান এর সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14636365












মন্তব্যগুলি (3)