কলিফ্লাওয়ার আইসক্রিম (ফুলকপির আইসক্রিম) (cauliflower ice-cream recipe in Bengali)

#GA4 #week24 এ সপ্তাহের ধাঁধা থেকে আমি কলিফ্লাওয়ার বেছে নিয়েছি এবং তাই দিয়ে তৈরি করেছি একটি অভিনবত্ব ডিশ, সম্পূর্ণ নিজের মস্তিষ্ক প্রসূত ফুলকপির আইসক্রিম বলে কোন জিনিস আছে কি না সেটা আমি এযাবৎ কালে খাওয়া তো দূর শুনিও নি,কিন্তু আমার এই নিজ মস্তিষ্ক প্রসূত আবিস্কার আমাকে সফলতা এনে দিয়েছে, ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছে, বাড়িতে সকলের কাছেই প্রশংশিত হয়েছে, আর এটাই আমার সার্থকতা, আমি আনন্দিত, আর আজ আমার সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সহজ সাধারণ রেসিপি।। ঘরে থাকা খুবই সামান্য উপকরণে তৈরি।।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে উপকরণ গুলো গুছিয়ে নিতে হবে
- 2
ফুলকপি কেটে ধুয়ে গরম জলে ভাপিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধ বেশ ঘন করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
চিনি মিক্সিতে গুড়ো করে নিতে হবে।
- 4
তারপর মিক্সিতে ফুলকপি, দুধ, মিল্কমেড, ফ্রেশ ক্রিম, এলাচ গুঁড়ো, সব দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে
- 5
একদম স্মুথ পেস্ট, প্রয়োজনে দুধ আর মিল্কমেড এড করতে হতে পারে মিষ্টি যে যেমন খাবে সেই বুঝে আর মিক্সিং এ দরকার হলে দুধ দিতে হতে পারে। এর সাথে ভ্যানিলা এসেন্স এড করতে হবে এক ড্রপ, চাইলে এটা স্কিপ করাও যেতে পারে তাতে স্বাদের একটুও হেরফের হবে না, আবার চাইলে চকলেট / কোকোপাউডার দিয়েও বানানো যেতে পারে।
- 6
এরপর একটা আইসক্রিম বোল বা কেক টিনে ঢেলে ভালো করে ট্যাপ করে নিতে হবে।
- 7
তারপর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে।
- 8
তারপর ফ্রিজের চিলড কর্নার এ রেখে দিতে হবে ২- ৩ ঘন্টা, তারপর বের করে আবার মিক্সিতে পেস্ট টা ঘুরিয়ে নিয়ে, সারারাত ফ্রিজে সেট হতে দিতে হবে।
- 9
ব্যাস রেডি ডিলিসিয়াস কলিফ্লাওয়ার আইসক্রিম। উপরে পেস্তা দিয়ে গার্নিশ করে সার্ভ করতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)