ভেজিটেবিল দহি চাওয়ল (Vegetable Curd Rice recipe in Bengali)

karabi Bera @cook_15951306
ভেজিটেবিল দহি চাওয়ল (Vegetable Curd Rice recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে টক দই টা ভালো করে ফেটিয়ে নিয়ে ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর প্রয়োজনমতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।
- 2
এবার তাওয়াতে 1 টেবিল চামচ রিফাইন তেল 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে গোটা সরষে শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে চানা ডাল ও বিউলির ডাল ভাল করে ফ্রাই করে নিলাম।
- 3
এবার একে একে পেঁয়াজকুচি, টমেটো কুচি, গাজর কুচি,ক্যাপ্সিকাম কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ও প্রয়োজনমতো নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম।
- 4
এবার ভাজা সবজি আস্তে আস্তে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম তৈরি হয়ে গেলাম আর রেসিপি "ভেজিটেবিল দহি চাওয়াল"। আপনারা এটা অফিস লাঞ্চ হিসেবেও ব্যবহার করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14670143



মন্তব্যগুলি
Presentation tao besh bhalo👍
🍬
Amio kichu notun recipe try korechi somay pele dekhe like and onusoron dio iche holeh🤝🤝