কাচা কলার কোফতা কারি।

আমি গর্বিত বাঙালি কনটেস্টে বর্ণমালা 'ক' বেঁছে নিয়েছি।
কাচা কলার কোফতা কারি।
আমি গর্বিত বাঙালি কনটেস্টে বর্ণমালা 'ক' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাচাকলা সিদ্ধ করে ভালো করে হাতে কচলে ভর্তা করে নিতে হবে।এরপর কোফতা তৈরির উপকরণ গুলো দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে। এরপর কোফতার আকারে বল তৈরী করে তেলে বাদামি করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
এরপর হাড়িতে তেল দিয়ে পেয়াজ কুচি নরম করে ভেজে নিতে হবে।এবার এতে আদাবাটা, রসুনবাটা ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।মশলায় তেল উঠে আসলে আধা কাপ পানি দিয়ে মশলা কষাতে হবে।
- 3
মশলা কষে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া,ধনিয়াগুড়া,জিরাগুড়া,পোস্তদানাবাটা ও গরম মশলাগুড়া সব এক সঙ্গে দিয়ে নাড়তে হবে।এরপর মালাই দিয়ে দিতে হবে।
- 4
এরপর আরো আধাকাপ পানি দিয়ে মশলা কষাতে হবে।মশলা কষে আসলে ভাজা কোফতা এতে দিয়ে দিতে হবে।এরপর আরো আধা কাপ পানি দিতে হবে।১০ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে যেনো কোফতার ভিতরে মশলা যায়।
- 5
এরপর কারিটা ভূণা ভূণা হয়ে আসলে কাচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম পরিবেশন করুন মজাদার কাচাকলার কোফতা কারি।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি