অথেন্টিক ভিয়েতনামি প্রন স্প্রিং রোল
রান্নার নির্দেশ
- 1
একটি প্যান এ পানি দিয়ে রাইস ভার্মিসিলি ১ মিনিট এর মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 2
এর পর বড় একটা পাত্রে উষ্ণ গরম পানি নিতে হবে। আর পছন্দমতো সব সবজি কেটে নিতে হবে, আর আগে থেকে রান্না করা চিংড়ি(আমি লবণ, গোলমরিচ আর সামান্য টমেটো সস দিয়ে তেল এ হালকা ভেজে নিয়েছি) সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে শুরু করতে হবে রোল ফোল্ডিং এর কাজ।
- 3
এবার রাইস শিট গুলো হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়ে একটি শুকনা জায়গা তে বিছিয়ে দিতে হবে। এবং এর মধ্যে রাইস ভার্মিসিলি, সবজি ও চিংড়ি গুলো একই সমান ভাবে বিছিয়ে দিয়ে ফোল্ড করতে হবে। আর চিংড়ি গুলো এমন ভাবে রাখতে হবে যাতে ফোল্ডিং শেষ হলে চিংড়ি গুলো উপরের দিকে থাকে।
- 4
এরপর উপরে সাদা তিল দিয়ে ও পছন্দ মতো সস দিয়ে উপভোগ করুন অথেন্টিক ভিয়েতনামি স্প্রিং রোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14669786






মন্তব্যগুলি (9)