রাজস্থানি রাবড়ি মালপোয়া (Rajasthani rabri malpua Recipe in Bengali)

রাজস্থানি রাবড়ি মালপোয়া (Rajasthani rabri malpua Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১লিটার তরল দুধ জাল দিয়ে ঘন করে নিবো
- 2
এবারে দুধ মোটামোটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিবো। এবং দুধ ঠান্ডা হয়ে গেলে এর সাথে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিবো।ব্যাটার বেশী পাতলা ও হবেনা আবার বেশি ঘন ও হবেনা।এবারে ব্যাটার ১৫ মিনিটের জন্য রেষ্টে রেখে দিবো। এবং সিরা তৈরি করে নিবো।
- 3
এবারে একটি হাঁড়িতে দেড় কাপ পানি তেল ১ কাপ চিনি,দুইটা এলাচ ও একটা তেজপাতা দিয়ে অনবরত নেড়েচেড়ে সিরা তৈরি করে নিবো।সিরা বেশি ঘনকরা যাবেনা।সারা এমন হবে তাতে সব পিঠা সিরায় ডুবে থাকে।
- 4
এবারে ১৫ মিনিট পর ব্যাটার আবারো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিবো এবং একটি কড়াইতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে মালপোয়া গুলো ভেজে নিবো মিডিয়াম আঁচে।
- 5
যতক্ষণ পর্যন্ত পিঠা লালচে আকার ধারণ করে ততক্ষণ ভাজতে হবে।পিঠা যখন হয়ে আসবে তখন অনেক বড় হয়ে যাবে এবং লালচে রং ধারণ করবে।
- 6
এবারে পিঠা গুলো গরম অবস্থায় চিনির সিরায় দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ভিজিয়ে রাখবো।
- 7
সবশেষে সিরা থেকে মালপোয়া গুলো তুলে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করবো দারুন স্বাদের রাশস্থানী রাবড়ী মালপোয়া।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (2)