রান্নার নির্দেশ
- 1
প্রথমেই চিংড়ি মাছ গুলোর খোসা ছাড়িয়ে (মাথা এবং লেজ বাদে) ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে|
- 2
এরপর একটি প্যানে মাখন দিয়ে তাতে সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে, তারপর চিংড়ি মাছগুলো লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে|
- 3
এরপর একে একে চিলি অয়েল এবং লেবুর রস দিয়ে চিংড়ি মাছ সাউতে(sauté) করে নিতে হবে|
এরপর ভাজা চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখে দিতে হবে| - 4
ওই একই প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে, আগে থেকে সিদ্ধ করে রাখা কাউনের চাল গুলো দিয়ে তার মধ্যে সামান্য গাজর কুচি ও শসা কুচি (আপনাদের পছন্দমত সবজি ও নিতে পারেন) দিয়ে এরপর ভাল করে ভেজে নিতে হবে|
- 5
এরপর পছন্দমত পরিবেশন করে নিতে হবে| আমি এখানে সামান্য গাজর কুঁচি, শসা কুচি, পুদিনাপাতা ও কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে পরিবেশন করেছি|
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14669557





মন্তব্যগুলি (5)