দই বড়া (Dahi Vada recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডাল ভালো করে ধুয়ে বেশি করে জল দিয়ে ২-৩ ঘন্টা ভিজতে দিন.
- 2
ভালো করে ভিজে গেলে জল ছেঁকে গ্রাইন্ডার বা মিক্সি তে খুব অল্প পরিমান জল দিয়ে বেঁটে নিন.
- 3
এবারে ওই বাঁটা ডালের মধ্যে আদা গোলমরিচ মৌরি একসাথে বেঁটে রাখা মিশিয়ে দিন. আন্দাজ মতো নুন মিশিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিন. ডাল যদি ওয়েটগ্রাইন্ডারে বাঁটা হয়ে থাকে তাহলে ফেটাবার প্ৰয়োজন হয় না কিন্তু যদি মিক্সিতে বাঁটা হয় তাহলে হাত দিয়ে বা হুইস্ক দিয়ে কিছুক্ষন ফেটিয়ে নিলে বাঁটা ডাল বেশ হালকা হয়ে যায় এবং ফুলে ওঠে. দইয়ে ভেজাবার পর বড়া খুবই নরম হয়.
- 4
এবারে একটি কড়াইয়ে তেল গরম করে বড়াগুলি লাল করে ভেজে তুলুন. মাঝখানে বুড়ো আঙ্গুল ঢুকিয়ে ফুটো করে তেলে ছাড়তে হয়. এই পদ্ধতি না পারলে গোল করেও বড়া ভাজা যায়.
- 5
একটি বড়ো বাটিতে দই বেশ ভালোকরে ফেটিয়ে তাতে সমপরিমাণ জল মিশিয়ে নিন. স্বাদমতো নুন ও চিনি দিন. এবারে কড়াইয়ে এক চামচ সাদা তেল গরম করে তাতে ফোরণের উপকরণ দিয়ে ভেজে ওই তেল দইয়ে মিশিয়ে নিন.
- 6
এবারে ভাজা বড়া গুলি দইয়ে দিয়ে ভালোকরে ডুবিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিন. ওপর থেকে চ্যাট মসলা, ভুজিয়া, পছন্দ মতো চাটনি ছড়িয়ে পরিবেশন করুন.
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি