কলিজা ভূণা।

Bipasha Ismail Khan @bipasha49
গর্বিত বাঙালি কনটেস্টের প্রথম সপ্তাহে আমি বর্ণমালা 'ক' বেঁছে নিয়েছি।
কলিজা ভূণা।
গর্বিত বাঙালি কনটেস্টের প্রথম সপ্তাহে আমি বর্ণমালা 'ক' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কলিজা ধুয়ে,ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 2
এরপর রান্নার হাড়িতে কলিজা নিয়ে তাতে পানি দিয়ে সিদ্ধ করতে হবে।পানিতে প্রথম বলক আসার পর নামিয়ে পানিটুকু ফেলে দিতে হবে।
- 3
এরপর কাচামরিচ ও ভাজা জিরার গুড়া বাদে,সমস্ত উপকরণ কলিজার সঙ্গে হাতে মেখে চুলায় বসাতে হবে।জ্বাল উঠলে ভালো করে কষাতে হবে।
- 4
এরপর এতে দুই কাপ পানি দিয়ে নেড়ে অল্প আঁচে রান্না করতে হবে ৫০ মিনিট।মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 5
কলিজা সিদ্ধ হলে শক্তো হয়ে আসে,অর্থাৎ কলিজা সিদ্ধ হয়েছে।৫০ মিনিট পর কলিজা ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে এতে কাচামরিচ ফালি ও ভাজা জিরার গুড়া দিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম কলিজা ভূণা পরিবেশন করুন রুটি,পরোটা কিমবা ভাতের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14673822




মন্তব্যগুলি (5)