খেজুর গুড়ের পায়েস

#independence
আমি প্রথম সপ্তাহের বর্ণমালা থেকে 'খ 'বেছে নিয়েছি এবং খ দিয়ে একটি রেসিপি শেয়ার করবো, খেজুর গুড়ের পায়েস।
খেজুর গুড়ের পায়েস
#independence
আমি প্রথম সপ্তাহের বর্ণমালা থেকে 'খ 'বেছে নিয়েছি এবং খ দিয়ে একটি রেসিপি শেয়ার করবো, খেজুর গুড়ের পায়েস।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুই লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিবো।
- 2
এবারে আরেকটি হাড়িতে ১কাপ পানি তেল আড়াই কাপ খেজুর গুড় একটু গুঁড়া করে দিয়ে দিবো এবং জ্বাল দিয়ে গুড় গলিয়ে নিবো। এবং নারকেল কুড়িয়ে রাখবো। এবং আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সুগন্ধি পোলাও এর চাল একটু হাত দিয়ে বলে ভেঙ্গে নিবো।
- 3
এবারে দুধ ঘন হয়ে এলে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা ও ভেঙ্গে নেয়া পোলাও এর চাল টা দিয়ে লো মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে পোলাও এর চাল সিদ্ধ করে নিবো। এবং পোলাও এর চাল সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে পায়েস টা ঠান্ডা করে নিবো এবং গলিয়ে রাখা খেজুর গুড় আস্তে আস্তে মিশিয়ে নিবো।পায়েস চুলায় থাকা অবস্থায় গুড়ের মিশ্রণ দিলে অনেক সময় পায়েসের দুধ ফেটে যায়,তাই ঠান্ডা করে খেজুর গুড় মিশাতে হবে। এবারে খেজুরের গুড় ভালো ভাবে মিশিয়ে নিয়ে আবারো চুলায় মিডিয়াম আঁচে পায়েস অনবরত নাড়তে থাকবো।
- 4
এবারে পায়েস ঘন হয়ে এলে কোরানো নারকেল মিশিয়ে ৩/৪ মিনিট নেড়ে রান্না করে নামিয়ে নিবো।
- 5
খেজুরের পায়েস চাইলে ঠান্ডা করে ফ্রীজে রেখে আরো ঠান্ডা করে খাওয়া যায় আবার গরম গরম খেতেও মন্দ নয়।তার যেরকম ভালো লাগে। সবশেষে কিছু পেস্তা ও কাজুবাদাম কুচি ও কোরানো নারকেল ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)