গোলাপ পিঠা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে ১ টি ডিম ও ১ কাপ চিনি খুব সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।চাইলে বিটারে বিট করে নেয়া যাবে,যেন কোন চিনির দানা না থাকে।এরপর এর সঙ্গে দুকাপ ময়দা মিশিয়ে খামির তৈরি করে নিতে হবে।
- 2
খেয়াল রাখতে হবে খামির যেন খুব শক্ত বা নরম না হয়।বেশী শক্ত বা নরম খামির হলে পিঠা ভালো হয় না ।তাই সঠিক ভাবে খামির তৈরী করতে হবে।
- 3
এরপর খামির থেকে লেচি কেটে কয়েকটি রুটি বেলে নিতে হবে।এই রুটি কুকি কাটার বা গ্লাসের সাহায্যে ছোট গোল গোল করে কাটতে হবে।এবার ২টি গোল রুটি এক সাথে রেখে চাকু দিয়ে ৩ কর্ণারে কাটতে হবে।পরে কাটা টুকরোগুলো কে একটার পাশে আরেকটা উঠিয়ে চেপে গোলাপের মতো পিঠা তৈরী করে নিতে হবে।এভাবে সব পিঠা বানিয়ে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে তেল দিয়ে পিঠা গুলো ডুবো তেলে বাদামি করে ভেজে তুলতে হবে।সিরা তৈরির উপকরণ চুলায় জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে।
- 5
এরপর ভাজা পিঠা তুলে সিরায় দিয়ে ৫ মিনিট রেখে তুলে নিতে হবে।ব্যাস গোলাপ পিঠা তৈরী।এই পিঠা ১৫-২০ দিন সংরক্ষণ করা যায়।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)