নিরামিষ সোয়াবিন কোফতার মালাইকারি (Niramish soya koftar malaicurry recipe in Bengali)

নিরামিষ সোয়াবিন কোফতার মালাইকারি (Niramish soya koftar malaicurry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কোফতা তৈরীর প্রণালী - প্রথমে সোয়াবিন গরম জলে ফুটিয়ে সেটা ঠান্ডা করে জল চিপে মিক্সারে গ্রেট করে নিতে হবে।
- 2
এরপর তাতে একে একে গরম মশলা, জয়িত্রী ও জায়ফল গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, আদা বাটা, কিসমিস, কর্ণ ফ্লাওয়ার ও খাবার সোডা,নুন ও চিনি মিশিয়ে ভালো করে মেখে পুর তৈরী করে নিতে হবে।জল একদম ইউস করা যাবে না। বেশ ভালো করে মেখে পুর তৈরী করতে হবে যাতে কোফতা গুলো ভাজার সময় ছেড়ে না যায়।
- 3
এরপর কোফতা র আকারে গড়ে একটি বড় পাত্রে ময়দা ছড়িয়ে তারওপর কোফতা গুলো রাখতে হবে।
- 4
এবার কড়াই তে তেল গরম করে তাতে কোফতা গুলো আস্তে আস্তে করে খুন্তি বা ছাঞ্চা র সাহায্যে ছেড়ে দিতে হবে। এক পিঠ ভালো করে ভেজে নিয়ে আরেক পিঠ ভালো করে ভাজতে হবে।
- 5
মালাইকারি তৈরীর প্রণালী - কড়াই তে তেল গরম করে একে একে শুকনো লঙ্কা,তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিতে হবে ও ভেজে নিতে হবে। তারপর আদা এবং পোস্ত ও কাজুবাদাম বাটা মিশিয়ে ও জল দিয়ে একটু ফুটিয়ে তাতে জিরে ও ধনে গুঁড়ো দিয়ে এবং চিনি ও নুন দিয়ে সেটা নাড়াচাড়া করে একদম শুকনো করে ফেলতে হবে।
- 6
তারপর এতে ক্ষীর দিয়ে এবং পরিমাণ মত জল দিয়ে ফোটাতে হবে ২ মিনিট। এরপর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কোফতা গুলো ছেড়ে দিতে হবে।
- 7
কোফতা দিয়ে একদম নাড়াচাড়া করা যাবে না।জাস্ট ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে ঘি ছড়িয়ে দিতে হবে ওপর দিয়ে। তারপর হালকা করে ঘি টা ভালো করে মিশিয়ে দিলেই ও কয়েকটা কিসমিস ছড়িয়ে একটু নাড়াচাড়া করলেই ডিশ একদম রেডি।
গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস,লুচি পরোটার সাথে জমে যাবে এই ডিশ টি।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (5)