অরেঞ্জ ড্রাই ফ্রুটস কেক (Orange dry fruits cake recipe in Bengali)

অরেঞ্জ ড্রাই ফ্রুটস কেক (Orange dry fruits cake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে রিফাইন্ড অয়েল, পাউডার সুগার ভালো করে মিশিয়ে বিট করে নিতে হবে।
- 2
এরপর ওর মধ্যে ভ্যানিলা এসেন্স ও ফাটিয়ে নেওয়া ডিম দিয়ে ভালো করে বিট করে নিতে হবে।
- 3
এরপর ওর মধ্যে কমলালেবুর রস ও কমলালেবুর খোসার জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এরপর ওর মধ্যে ছাঁকনি এর সাহায্যে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা ছেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর ওর মধ্যে কাট ফোল্ড পদ্ধতিতে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 6
এরপর বেকিং মোল্ডে অয়েল ব্রাশ করে কিছুটা ময়দা ডাস্ট করে কেক এর মিশ্রন ঢেলে বার তিনেক ট্যাপ করে উপর দিয়ে ড্রাই ফ্রুটস কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে।
- 7
এরপর সসপ্যানে লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট প্রি হিট করে নিতে হবে।১০ মিনিট পর ঢাকনা খুলে কেক এর মোল্ড বসিয়ে কম আঁচে ৫০ মিনিট মতো বেক করে নিতে হবে।
- 8
৫০ মিনিট পর ঢাকনা সরিয়ে একটা টুথ পিক কেক এর ভিতরে ঢুকিয়ে দেখতে হবে যে কেক টা হয়ে গেছে নাকি। টুথপিক যদি পরিষ্কার আসে তবে বুঝতে হবে যে কেক হয়ে গেছে। এরপর মোল্ড থেকে ঠান্ডা করে কেক বার করে পরিবেশন করুন কমলালেবুর কেক।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)