ঝরঝরে ভুনা খিচুড়ি
রান্নার নির্দেশ
- 1
ডাল ভাল করে ধুয়ে সারারাত অথবা ৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন। রান্নার শুরু করার আগে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- 2
২খিচুড়ি রান্নার জন্য একটি কড়াই/হাড়ি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন। কড়াই/হাড়ি গরম হলে তেল এবং ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম হতে দিন। এবার শাহী জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও আস্ত গোল মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
- 3
তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন। এবার আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ ছড়িয়ে দিন। সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন এক মিনিট যাতে মসলা পুড়ে না যায়। জিরা গুড়া, লাল মরিচের গুঁড়া ও হলুদ গুড়া মিশিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন।
- 4
এবার ডালগুলো দিয়ে দুই মিনিটের মত ভাজতে থাকুন। ১ কাপ এর মত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেঁকে ডাল আধা সেদ্ধ করে নিন। আধা সেদ্ধ হয়ে এলে চাল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার ৬ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন।
- 5
ফুটতে শুরু করলে ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়ুন। পানি যখন শুকিয়ে আসবে আর সবকিছু ভালমত সেদ্ধ হয়ে যাবে তখন অবশিষ্ট ঘি, আস্ত কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিন। এবার ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে ১০ মিনিটের জন্য রেখে দিন। হয়ে গেল আপনার সুস্বাদু ভুনা খিচুড়ি
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)